গৃহবধূ খুন স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হরি ঠাকুর গ্রামে গত বুধবার রাতে রঞ্জিনা বেগম (২০) নামের একজন গৃহবধূ খুন হয়েছেন। ৫০ হাজার টাকা যৌতুকের জন্য স্বামী হারুন অর রশিদ (২৫) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ হারুন-অর রশিদকে গ্রেপ্তার করেছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহত রঞ্জিনার চাচা শাহজাহান আলী বাদী হয়ে হারুন-অর রশিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। হারুন-অর রশিদ তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।