গৃহবধূ খুন স্বামী পলাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামে গতকাল রোববার এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম সম্পা আক্তার (১৮)। পরিবারের সদস্যরা জানান, বছর খানেক আগে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের মালেক সরদারের মেয়ে সম্পার সঙ্গে রাজবাড়ী শহরের আটাশ কলোনির মাসুদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাইক্রোবাসচালক মাসুদ তাঁর স্ত্রীকে মারধর করতেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম প্রথম আলোকে জানান, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।