গৃহবধূ টুসি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচিত গৃহবধূ সোনিয়া আশরাফ ওরফে টুসি হত্যায় খুনিদের বিচারের দাবিতে গতকাল রোববার সিরাজগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
সকাল ১০টার দিকে জেলা শহরের প্রেসক্লাব চত্বরে সচেতন সিরাজগঞ্জবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাবেক অধ্যক্ষ আখতার হোসেন, বিএমএ সভাপতি জহুরুল হক, জেলা জাসদের সহসভাপতি আবুবকর ভূঁইয়া, সিরাজগঞ্জ জজকোর্টের এপিপি শামিমা ইয়াসমিন প্রমুখ।
৫ মে বিকেলে ঢাকার পূর্ব তেজতুরীবাজার এলাকায় ট্রপিক্যাল হোমসের ফ্ল্যাটে সোনিয়া আশরাফ ওরফে টুসির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। টুসির পরিবারের অভিযোগ, তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে।