গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে গতকাল রোববার খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে ছাত্র-ছাত্রীরা এ কর্মসূচি পালন করে। ২৬ জানুয়ারি মাটিরাঙ্গায় ওই নারী গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।খাগড়াছড়ি সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আদিবাসী শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মানববন্ধনটি করে। বক্তব্য দেন আপ্রুচিং মারমা, বিপুল চাকমা, দিপা ত্রিপুরা, অমর সিং চাকমা প্রমুখ। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা করেছেন। তাইন্দং ইউনিয়নের মুসলিম পাড়ার বাবলু মিয়া, সুরজ মিয়াসহ মোট চারজনকে মামলায় আসামি করা হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।