গৃহবধূ ধর্ষণের শিকার, মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছেন। গত মঙ্গলবার রাতের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে থানায় মামলা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূ প্রাকৃতিক কাজ সেরে ঘরে ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা প্রতিবেশী আবদুল খালেক (৪৪) ও নলগরিয়া গ্রামের নান্নু মিয়া (৪২) তাকে তুলে নিয়ে যান। পরে আবদুল খালেক তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই গৃহবধূ চিৎকার করলে তাঁর মা-বাবা ছুটে আসেন। এ সময় ওই দুই ব্যক্তি পালিয়ে যান। ওসি রসুল আহমেদ নিজামী বলেন, ওই গৃহবধূ দুজনকে আসামি করে মামলা করেছেন।