প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুরে অনিমা রানী (২৮) নামে এক গৃহবধূ চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। অনিমা উপজেলার ভাবিচা গ্রামের বাচ্চু বৈরাগীর স্ত্রী। বাচ্চু বৈরাগী বলেন, গত ২৮ সেপ্টেম্বর সকালে নিয়ামতপুরে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। তাঁর মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। এরপর শ্বশুরবাড়িসহ কোথাও তাঁকে পাওয়া যায়নি। তাঁদের ১০ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। নিয়ামতপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, নিখোঁজের ব্যাপারে বাচ্চু বৈরাগী ওই দিনই থানায় একটি জিডি করেছেন। বিভিন্ন বিষয় মাথায় রেখে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।