প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইঞ্জিনচালিত রিকশা-ভ্যানের ধাক্কায় আহত গৃহবধূ মারা গেছেন। শেফালী বেগম (৩৮) নামে ওই গৃহবধূ গতকাল শনিবার ভোরে ২৫০ শয্যার গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার ফুকরা গ্রামের বাসিন্দা। গত শুক্রবার রাতে উপজেলার ফুকরা নামক জায়গায় রাস্তা পার হওয়ার সময় ইঞ্জিনচালিত একটি রিকশা-ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে আহত হন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আহত শেফালী বেগমকে শুক্রবার রাতেই হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।