প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় বৈদ্যুতিক পাখায় মাথা কেটে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার লাহুড়িয়া দীননাথপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভীন খানম (৩৫) জিল্লু মোল্লার স্ত্রী। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে আটটার দিকে তিন বছরের ছেলে হুসাইনকে নিয়ে তিনি ঘুমাতে যান। এরপর রাত তিনটার দিকে হুসাইনের কান্না শুনে প্রতিবেশীরা ঘরে উঁকি মেরে দেখেন পারভীন বিছানায় পড়ে আছেন। পরে দরজা ভেঙে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। জিল্লু ভাই বিল্লাল মোল্লা বলেন, পারভীনের মাথার বাম পাশে দুটি কাটা দাগ দেখা গেছে। পাখার ব্লেডও কিছুটা বাঁকা ছিল।