প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা এলাকায় গত রোববার রাত আটটার দিকে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মাজেদা বেগম (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মাজেদা উপজেলার তেঁতুলতলা গ্রামের আবদুস ছামাদ মিয়ার স্ত্রী। মাজেদা বাড়ি থেকে বেরিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফুয়াদ লোহানী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।