গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় রৌশনা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আখাউড়া-বনগঞ্জ সড়কের দুর্জনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রৌশনা (৩৫) দুর্জনগর গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী। এক মেয়েকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল রৌশনাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বেলা সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়। আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।