গৃহবধূ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকায় একটি বাস খাদে পড়ে গেলে ওই বাসের যাত্রী গৃহবধূ লাকী বেগম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। লাকী বেগম বরগুনার বেতাগী উপজেলার কাজীরবাগ গ্রামের মামুন মৃধার স্ত্রী। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি হোসেন সরকার জানান, মাওয়া থেকে বরগুনাগামী ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস কৈডুবি সদরদী এলাকায় সড়কের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।