প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর খাবার নেওয়ার পথে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন মিনা বেগম (২৭) নামের এক গৃহবধূ। গতকাল শনিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার লক্ষ্মণহাটি গ্রামের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের আকতার হোসেনের স্ত্রী। নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, আকতার হোসেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মিনা বেগম গতকাল সকালে বাড়ি থেকে তাঁর জন্য খাবার নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন। আটটার দিকে লক্ষ্মণহাটিতে রেললাইন পার হওয়ার সময় সৈয়দপুর থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।