গৃহবধূ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল বৃহস্পতিবার কাভার্ড ভ্যানের চাপায় সাজেদা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।পুলিশ জানায়, গতকাল সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় একটি বিপণিবিতানের সামনে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান সাজেদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আশপাশের লোকজন কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান।