গৃহবধূ ফেন্সির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ আরজুদা পারভীন ওরফে ফেন্সিকে নির্যাতন করে হত্যার চার বছর চার মাস পেরিয়ে গেলেও সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। এখনো হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে হচ্ছে ফেন্সির পরিবারকে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আত্মীয়স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করে ফেন্সির স্বামী অভিযুক্ত হত্যাকারী সহিদ উল্লাহ ও তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ফেন্সির বড় ভাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন।আনোয়ার হোসেন জানান, ঘটনার পর খিলগাঁও থানায় মামলা করার পর পুলিশ ফেন্সির স্বামী ও কয়েকজন দোসরকে গ্রেপ্তার করে। মামলাটি বিচারাধীন অবস্থায় ২০০৮ সালের ৩১ মার্চ ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতে সাক্ষ্য গ্রহণের দিন আসামি সহিদ উল্লাহ পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। বিজ্ঞপ্তি।