গৃহবধূ হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত গৃহবধূ হত্যা মামলার আসামি দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মামলার অপর ৩৮ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল সোমবার সিলেটের জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) মঞ্জুরুল হক খান এ রায় দেন। ১৬ বছর পর নিম্ন আদালতে মামলার রায় ঘোষণা করা হলো।দণ্ডাদেশপ্রাপ্ত দুই সহোদর হলেন, কোম্পানীগঞ্জের ছাতিবহর-আমবাড়ি গ্রামের বশির আহমদ ও আবদুল খালিক। দুজনেই কারাবন্দী। মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, ১৯৯৫ সালের ৬ ডিসেম্বর ছাতিবহর-আমবাড়ি গ্রামের তৈমুছ আলীর স্ত্রী সৈয়দুননেছাকে (৪৫) পূর্বশত্রুতার জের ধরে খুন করা হয়। এ ঘটনায় সৈয়দুননেছার ছেলে সোনাউল্লাহ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।