গৃহবধূ হত্যাকাণ্ডে স্বামী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে গৃহবধূ লুত্ফুননেসা শিউলি (৩৬) হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া তাঁর স্বামী আমিনুল হককে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।গত শনিবার টালির অফিসের বাসায় লুত্ফুননেসার মৃত্যু ঘটে। পুলিশের অভিযোগ আমিনুল তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়ার সময় বাসার সামনে থেকে পুুলিশ আমিনুলকে গ্রেপ্তার করে।