গৃহবধূ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গৃহবধূ মিতু বেগমের (২২) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার মঠবাড়িয়া পৌরসভার সামনের সড়কে ওই কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে টিকিকাটা ইউনিয়ন ভূমি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। সমাজসেবক হেমায়েত মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তারা মিতু হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।