গৃহবধূ হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের তিনচৌদিয়া গ্রামে গৃহবধূ লিজা আক্তারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।রাঙ্গুনিয়া থানার পুলিশ গত শনিবার বিকেলে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করেছে। লিজার ছোট ভাই পারভেজ (২৪) এ ব্যাপারে থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালের মার্চ মাসে তিনচৌদিয়া গ্রামের জমির হোসেনের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে উত্তর ঘাটচেক পৌর এলাকার মৃত মনছফ আলীর মেয়ে লিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের তিন মাস পর আনোয়ার হোসেন মধ্যপ্রাচ্যে চলে যান। এর কিছুদিন পর থেকে লিজার ওপর পারিবারিক নির্যাতন শুরু হয়। গত শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে লিজা আত্মহত্যা করেছেন।রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘ময়নাতদন্তের জন্য গত রোববার সকালে লিজার মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এ ব্যাপারে শ্বশুর জমির হোসেন বলেন, ‘লিজা খুব জেদি ছিল। জেদ থেকে সে আত্মহত্যা করেছে।’