গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ গ্রামে গৃহবধূ ফেরদৌসী বেগমকে (৩২) হত্যার দায়ে স্বামীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

ফেরদৌসী বেগমের স্বামী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওসমান গণিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর ফেরদৌসী বেগমের বোন তছলিমা বেগমকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৭ অক্টোবর রাতে গৃহবধূ ফেরদৌসীকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা মমিন উল্যাহ বাদী হয়ে জামাতা ওসমানকে প্রধান আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ওসমান ও ফেরদৌসীর ছোট বোন তছলিমা আক্তারের বি​রুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

আসামিপক্ষের আইনজীবী এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।