গৃহবধূকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অ্যাসিড নিক্ষেপ করে মোছাম্মাৎ ফুলজান বেগম (৪৫) নামের এক গহবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে টাট্টিউলী গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
পুুলিশ ও এজাহারের বিবরণ অনুযায়ী, উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলী গ্রামে শুক্রবার রাতে দরজার খিল ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে অ্যাসিড ছুড়ে মারে। এতে সুলেমান মিয়ার স্ত্রী ফুলজান বেগমের মুখ ও হাত ঝলসে যায়। তাঁকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলজানের দেবর ছোবহান মিয়া কুলাউড়া থানায় মামলা করেছেন।