গৃহবধূকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়েছে বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় গত রোববার রাতে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা কুপিয়ে আহত করেছে কালু সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে। গুরুতর আহত অবস্থায় কালু সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় বখাটে রাশেদ ও রুবেলকে গ্রেপ্তার করেছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, রোববার সন্ধ্যায় ইফতারের পর পাগলা এলাকার বাসিন্দা কালু স্ত্রীকে নিয়ে কেনাকাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ওই সময় স্থানীয় বখাটে রাশেদ ও রুবেল ওই গৃহবধূকে উদ্দেশ করে ইভ টিজিং করতে থাকে। কালু এর প্রতিবাদ করেন। ওই সময় তিনি আর কেনাকাটা করতে না গিয়ে বিষয়টি ফতুল্লা থানায় জানিয়ে প্রতিকার চান।সূত্র জানায়, রাত সাড়ে ১০টায় কালু বাড়ি ফিরলে রাশেদ ও রুবেলও তাঁর পিছু পিছু বাড়িতে ঢুকে পড়ে। আকস্মিকভাবে তারা কালুর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় তারা কালুর স্ত্রীর শ্লীলতাহানিরও চেষ্টা করে। এ দম্পত্তির চিৎকারে প্রতিবেশী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।