গৃহবধূকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মহেষপুর গ্রামের এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন (২২) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সালাম মহেষপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রকাশ্যে এই রায় দেন। দণ্ড পাওয়া জাহাঙ্গীর হোসেন জানান, তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে। বিচারক আবদুস সালাম জানান, ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন রোববার দুপুরে উপজেলার চোখতোলা মাঠে এক গৃহবধূকে একা পেয়ে মুঠোফোনের মাধ্যমে প্রথমে পর্নো ছবি দেখান। পরে কুপ্রস্তাব দিয়ে তাঁকে জোর করে মাঠের মধ্যে নামানোর চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ গতকাল ওই ভ্যানচালককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।