গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে শিল্পী আখতার (২৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় বুলু মিয়া নামের এক ব্যক্তি তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে শিল্পী একই গ্রামের বুলু মিয়ার সেচপাম্পে পানি নিতে যান। কিন্তু বুলু জমিতে পানি সেচ দিতে দেরি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বুলু কোদাল দিয়ে শিল্পীকে কোপান। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।