গৃহবধূকে চাপা দিয়ে হাটে ঢুকে পড়ল ট্রাক, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক গৃহবধূকে চাপা দিয়ে একটি ট্রাক গ্রাম্য হাটে ঢুকে পড়লে আরও একজন নিহত এবং এক সাংবাদিকসহ ৬০ জন আহত হন। এ সময় ট্রাকের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নাটোর-ঢাকা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে আটটায় নাটোরগামী রডবোঝাই একটি ট্রাক নাটোর-ঢাকা মহাসড়কে কালিকাপুর এলাকায় রাবেয়া বেগম (৩৬) নামের এক গৃহবধূকে চাপা দেয়। এতে ওই গৃহবধূ নিহত হন। পরে স্থানীয় জনতা ধাওয়া করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আহম্মদপুর হাটে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি পাঁচটি রিকশাভ্যান ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা রডের নিচে চাপা পড়ে ঠান্ডা (৩২) নামের একজন ভ্যানচালক নিহত হন। এ সময় ওই হাটে দাঁড়িয়ে থাকা স্থানীয় সাপ্তাহিক নাটোর বার্তা পত্রিকার সম্পাদক এ কে এম নজরুল ইসলামসহ ৬০ জন আহত হন। একই সময় ট্রাকের ধাক্কায় তাঁর ওই মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।