গৃহবধূকে ধর্ষণ মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার সান্তাহার পৌরসভার তিয়রপাড়া গ্রামে। এ ব্যাপারে ওই গৃহবধূ গতকাল বুধবার সকালে আদমদীঘি থানায় দুজনকে অভিযুক্ত করে মামলা করেছেন।

 পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর এলাকার তিয়রপাড়া গ্রামের ব্যবসায়ী লাভলু হোসেনের (৫২) খামারবাড়িতে একই গ্রামের সাইফুল হোসেন কর্মচারী হিসেবে কাজ করেন। মঙ্গলবার রাতে লাভলু কৌশলে একটি কাজ দিয়ে সাইফুলকে বাইরে পাঠিয়ে দেন। এরপর তাঁর স্ত্রীকে (২২) জরুরি কাজের কথা বলে নিজ ঘরে ডেকে নেন। পরে লাভলু এবং তাঁর বন্ধু শহরের নতুন বাজার এলাকার জুয়েল রেজা (৫১) ওই গৃহবধূকে আটকিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনা প্রকাশ করা হলে হত্যার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ছেড়ে দেন তাঁরা। গ্রামে বিষয়টি জানাজানি হলে লাভলু ও তাঁর বন্ধু জুয়েল গা ঢাকা দেন। এ ঘটনায় গতকাল সকালে আদমদীঘি থানায় গিয়ে গৃহবধূ নিজে বাদী হয়ে লাভলু ও জুয়েলকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।