প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ বলেন, স্বামী ভারতে চলে যাওয়ায় তিনি বাবার বাড়িতে থেকে বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছেন। সোমবার রাত আটটার দিকে গৃহপরিচারিকার কাজ শেষে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দয়ালবন্ধু মাদ্রাসার কাছে এলে মমিন (২২), সবুজ মীর (২০) ও শহিদ (২২) তাঁদের পথরোধ করে। এ সময় মমিন ও শহিদ তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁকে মারধর করে ফেলে রাখা হয়। গৃহবধূর বাবা জানান, সদর থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।