গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার সন্ধ্যায় একটি লেবুবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহত গৃহবধূর নাম জাহানারা বেগম (৪০)। তিনি সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সন্টু মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের ছোট ভাই নুর ইসলাম গতকাল শনিবার হত্যা মামলা করেছেন।জাহানারা বেগমের মেয়ে শাপলা খাতুন জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে মশার কয়েল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, ধর্ষণের পর জাহানারাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।