গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে করা মামলার প্রধান আসামি হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হানিফ মিয়া (৩৫) শেরপুরের সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের হবিবর রহমানের ছেলে। গতকাল বিকেলে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাড়ে আট শতাংশ জমি নিয়ে নবীজুর রহমানের সঙ্গে হানিফ মিয়ার বিরোধ চলছে। এর জের ধরে গত ২৫ মে রাত তিনটার দিকে হানিফ মিয়ার নেতৃত্বে কালাচানসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন নবীজুর রহমানের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দেওয়ায় নবীজুর ও তাঁর স্ত্রী মনিকা বেগমকে হামলাকারীরা মারধর করেন।