গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুন্দাঘাটা গ্রামের গৃহবধূ শারমিন আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার লতিফপুর এলাকায় থানার সামনে ওই মানববন্ধন ও সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কালিয়াকৈর শাখার সভাপতি ছালমা আক্তার। বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, শারমিনের বাবা সোহরাব হোসেন, ইউপি সদস্য বাচ্চু শিকদার ও আশরাফ উদ্দিন খান।