গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামে হারুন মোড়ল (৬০) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী জাকিয়া বেগমকে (৪৫) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছেন। পুলিশ একটি ডোবা থেকে গত বৃহস্পতিবার জাকিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, জাকিয়া গত ২৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তিনি নিখোঁজ থাকায় তাঁর ছেলেমেয়ে ও বাবার বাড়ির লোকজনের সন্দেহ হয়। তাঁরা বৃহস্পতিবার হারুনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।