গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শুক্রবার রোকেয়া বেগম (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ রোকেয়ার স্বামী জহুরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে।জানা যায়, তিন বছর আগে উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী এলাকার আবদুল জলিলের ছেলে জহুরুল ইসলামের সঙ্গে পাশের গ্রামের রোকেয়া বেগমের বিয়ে হয়। নিহত রোকেয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই জহুরুল ইসলাম যৌতুকের জন্য রোকেয়া বেগমকে নির্যাতন করতেন। শুক্রবার রাতে জহুরুল ও রোকেয়ার মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জহুরুল রোকেয়াকে শ্বাসরোধে হত্যা করেন।সরিষাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, রোকেয়ার বড় ভাই রুবেল মিয়া বাদী হয়ে জহুরুল ইসলামসহ চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।