গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাট সদর উপজেলার আফরা গ্রামে গত মঙ্গলবার রাতে ফারহানা বেগম (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার সকালে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফারহানা বেগম ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।ফারহানার বাবা বাগেরহাট সদর উপজেলার সদুল্যাপুর গ্রামের সাইফুল ইসলাম জানান, পাঁচ বছর আগে একই উপজেলার আফরা গ্রামের নুরুল ইসলামের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় জামাতা কারণে-অকারণে মেয়েকে মারধর করতেন। মঙ্গলবার রাতে নুরুল ইসলাম মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন।নুরুল ইসলাম হত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে সবাই ঘুমিয়ে পড়লে ফারহানা ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।