গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের নাগদহ গ্রামে গত বুধবার রাতে স্বামী ও সতিন মিলে জাহানারা খাতুন (২৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহানারা খাতুনের বাবা নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার স্বামী সাইফুল ইসলাম (৩৫) ও সতিন মিনু বেগমের (৩০) বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রথম বিয়ের কথা গোপন রেখে পাঁচ বছর আগে জাহানারা খাতুনকে বিয়ে করেন। পরে বিষয়টি জানাজানি হলে প্রথম স্ত্রী মিনু বেগমের সঙ্গে জাহানারার বিরোধ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল।