গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীতে শাহীনূর বেগম (২৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী রিপন মিয়া পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাতে অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তাঁর মৃত্যু হয়।পুলিশ জানায়, রিপন বিদেশে থাকতেন। মাসখানেক আগে তিনি দেশে ফেরেন। শাহীনূর ছেলে পিয়াসকে নিয়ে কদমতলীর মুরাদপুর হাইস্কুল রোডের ৩৮৬ নম্বর বাসায় থাকতেন। শাহীনূরের বাবা নুরুল আলম অভিযোগ করে বলেন, শাহীনূর আত্মহত্যা করেননি। পিটিয়ে হত্যার পর রিপন তাঁর মুখে বিষ ঢেলে দিয়েছেন। শাহীনূরের সারা গায়ে মারধরের চিহ্ন রয়েছে। তিনি রিপনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়েবুর রহমান জানান, রিপন পাশে থাকার পরও শাহীনূর কীভাবে বিষপান করলেন, তা স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।