গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কাটদহ হঠাৎপাড়া গ্রামে আলেফা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আলেফার স্বামী হামিদুল ইসলাম পলাতক রয়েছেন।মিরপুর থানার উপপরিদর্শক আবদুল হালিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকের প্রতিবেদন ছাড়া বিষপান, না পিটিয়ে হত্যা করা হয়েছে বলা যাচ্ছে না।