গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাইস আকতার (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার মহাস্থান পশ্চিমপাড়ার মিলু মিয়ার স্ত্রী। এ ঘটনায় তাঁর মা মিনা বেওয়া চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।পুলিশ নিহত নাইসের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শাহ আলম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল হাকিম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।