গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাহারপুর গ্রামের গৃহবধূ অর্চনা দেবকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এরপর তাঁর লাশ শ্বশুরবাড়ির একটি কক্ষে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করা হয়েছে। এ মামলার আসামি ও গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার এজাহারে বলা হয়, যৌতুকের দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে অর্চনাকে তাঁর স্বামী সুবীর দেব, শাশুড়ি পারুল দেব, দেবর প্রশান্ত দেব ও সুশান্ত দেব মিলে কিল-ঘুষি ও লাঠি দিয়ে প্রহার করেন। একপর্যায়ে অর্চনার মৃত্যু হয়। পরে তাঁর লাশ বাড়ির একটি কক্ষে মাটিতে পুঁতে রাখার চেষ্টা করা হয়।নিহত গৃহবধূর ভাই প্রণয় দেব প্রথম আলোকে জানান, তিন বছর আগে সুবীরের সঙ্গে অর্চনার বিয়ে হয়। তাঁদের দেড় বছরের একটি মেয়ে রয়েছে। বোনের শ্বশুরবাড়ির প্রতিবেশীরা গতকাল মুঠোফোনে তাঁকে এ ঘটনা জানান। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ রাতে ওই বাড়ির একটি কক্ষ থেকে অর্চনার লাশ উদ্ধার করে।ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।