গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী পলাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তি খাতুন (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে মুক্তির স্বামী এরশাদ আলী পলাতক রয়েছেন। গত সোমবার রাতে উপজেলার পংরোহা গ্রামে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পরের দিন মঙ্গলবার পুলিশ গিয়ে মুক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে এরশাদ পলাতক রয়েছেন। এ ঘটনায় এরশাদকে আসামি করে মুক্তির মামা বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেছেন। এরশাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।