গৃহবধূকে পিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরের রেললাইন কলোনিতে গত শুক্রবার রাতে যৌতুকের দাবিতে শান্তা নামের এক গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শান্তার স্বামী মুছা মিয়াসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন শান্তার বাবা মাসুদ মিয়া। অন্য আসামিরা হলেন শান্তার ননদ আলিয়া ও তাঁর স্বামী মনির হোসেন। শান্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার মাস আগে বন্দরের ঠাকুরবাড়ি এলাকার শান্তাকে রেললাইন কলোনি এলাকার মুছা মিয়া বিয়ে করেন।