গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গৃহবধূ জেসমিনকে পুড়িয়ে হত্যার ঘটনায় গত মঙ্গলবার রাতে দেবর সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জেসমিনের পরিবারের অভিযোগ, চৌদ্দগ্রামের হাজী গ্রামে গত ২ আগস্ট যৌতুকের দাবিতে নির্যাতন শেষে শরীরে আগুন ধরিয়ে দিয়ে জেসমিনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর ভাই এয়াকুব আলী বাদী হয়ে জেসমিনের স্বামী শহীদ উল্যাহ, শাশুড়ি রজ্জবের নেসা, শ্বশুর বতু মিয়া, দেবর সুমন ও ননদ ডলি বেগমকে আসামি করে গত ৩ আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।