গৃহবধূকে পুড়িয়ে মারা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার কসবাপীরগঞ্জ গ্রামের গৃহবধূ নাদিরা বেগমকে পুড়িয়ে মারার মামলার প্রধান আসামি সুমন আলী (২০) গ্রেপ্তার হয়েছেন। গতকাল সকালে নিজের ভাইবোনরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, গৃহবধূ নাদিরা বেগমকে পুড়িয়ে মারার মামলার প্রধান আসামি সুমন আলী মঙ্গলবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার অনুপামপুর গ্রামে বোন শলকি বেগমের বাড়িতে যান। তখন তাঁরা তাঁকে আটক করে নিহত নাদিরার স্বামী ইসমাইল হোসেনের (সুমনের ভাই) বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন।সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, সুমনকে আদালতে হাজির করা হয়। নাদিরার স্বামী ইসমাইল হোসেন বলেন, ‘পরকীয়া প্রেমে ব্যর্থ হয়ে সুমন আমার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’শুক্রবার রাতে নাদিরা বেগমকে (২২) হাত-পা বেঁধে তাঁর দেবর সুমন আলী ও শাশুড়ি শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেন। শনিবার ভোরে তিনি মারা যান।