গৃহবধূকে পুড়িয়ে হত্যা স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বীথি আক্তার নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বীথির চাচা লুৎফর রহমান গতকাল ঘাটাইল থানায় হত্যা মামলা করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, হাটকয়রা গ্রামের মৃত আবদুল বাছেতের ছেলে জনি দুই বছর আগে প্রতিবেশী ইয়াকুব আলীর মেয়ে বীথিকে (২২) বিয়ে করেন। জনি একটি বেসরকারি কৃষি কলেজের ছাত্র। তাঁর অভিভাবকেরা বিয়ের বিষয়টি ভালোভাবে মেনে নেননি। তাঁরা প্রায়ই বীথিকে নির্যাতন করতেন। ২১ ডিসেম্বর রাতে জনি বীথির শরীরে আগুন ধরিয়ে দেন। ওই রাতেই বীথিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।