গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজকর্নিবাড়ি গ্রামে লতিফুন বেগম (৩০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূকে গতকাল শনিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিজকর্নিবাড়ি গ্রামের লুৎফর রহমানের মেয়ে লতিফুন বেগমের সঙ্গে তিন মাস আগে গাবতলীর বাইগুনি গ্রামের হায়দার আলী মণ্ডলের বিয়ে হয়। এর পর থেকে স্বামী-স্ত্রী বগুড়া শহরে বসবাস শুরু করেন। হায়দার বগুড়া নিউমার্কেটের একটি চায়ের দোকানে কাজ করেন। সম্প্রতি তিনি স্ত্রীকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন ও মারধর করেন। বৃহস্পতিবার লতিফুন বাবার বাড়ি যান। পরদিন শুক্রবার তাঁর স্বামীও সেখানে যান। ওই দিন গভীর রাতে ঘরের মধ্যে তিনি গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন।