গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের ইটেগাছা এলাকায় বুধবার রাতে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার গৃহবধূর স্বামী শওকাত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।অগ্নিদগ্ধ গৃহবধূর নাম নাছিমা খাতুন (২৬)। তিনি প্রথম আলোকে জানান, তিন বছর আগে তাঁর স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেন। সম্প্রতি বিষয়টি তিনি জানতে পারেন। পরে তিনি স্বামীর কাছে এ বিষয়ে জানতে চান। এর জের ধরে তাঁকে স্বামী প্রায়ই মারধর করতেন। বুধবার রাত আটটার দিকে তাঁর স্বামীসহ চারজন ঘরে ঢোকেন। মুহূর্তের মধ্যে তাঁরা তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মারুফ হাসান জানান, আগুনে নাছিমার শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। সদর থানার ওসি আসলাম খান জানান, চারজনের নামে মামলা হয়েছে।