গৃহবধূকে মামলা তুলে নিতে হুমকি
রংপুরের তারাগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে হুমকি দেওয়ায় গত রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।উপজেলার দোহাজারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরুন্নবী (২৩) দেড় বছর আগে একই গ্রামের হবিবার রহমানের মেয়ে মনিচা বেগমের বিয়ে হয়।হবিবার রহমান জানান, গত ১৬ জুন সকালে মনিচাকে এক লাখ টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য চাপ দেন। এতে তিনি অস্বীকৃতি জানালে নুরুন্নবী তাঁকে বেদম পেটান। একপর্যায়ে মনিচা জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে তিনি মনিচাকে উদ্ধার করে দুপুরে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। মনিচা অভিযোগ করেন, এ ঘটনায় তিনি মামলা করেছেন। আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। নুরুন্নবী বলেন, ‘মনিচাকে কেউ নির্যাতন করেনি।’ নুরুন্নবীর বাবা বলেন, ‘আমি হুমকি দিইনি। মামলা মীমাংসা করার জন্য অনুরোধ করেছি।’