গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী অাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামে আফরোজা খাতুন (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে৷ তাঁর বাবার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আফরোজাকে তাঁর স্বামী সাইফুল ইসলাম হত্যা করেছেন৷ এ ঘটনায় পুলিশ তাঁকে আটক করেছে৷ গত সোমবার রাতে এ ঘটনা ঘটে৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে সাইফুলদের আমবাড়িয়া গ্রামের বাড়িতে আফরোজার সঙ্গে তাঁর ঝগড়া হয়৷ একপর্যায়ে সাইফুল রাগ সামলাতে না পেরে আফরোজার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন৷ খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়৷