গৃহবধূকে শ্বাসরোধে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে শেফালী বেগম নামের এক গৃহবধূকে গত শুক্রবার রাতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে কাপাসিয়া উপজেলার একটি ঝোপ থেকে অলি উল্লাহ নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শুক্রবার রাতে শ্বাসরোধে হত্যার পর তাঁর স্বামী পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।