গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মান্ডায় নুরুন্নাহার (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া পৃথক ঘটনায় আরও চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মুগদা থানা সূত্র জানায়, নুরুন্নাহার তাঁর মা-বাবার সঙ্গে ১৪১ দক্ষিণ মান্ডার বাসায় থাকতেন। গত মঙ্গলবার রাতে স্বজনদের কাছে খবর পেয়ে পুলিশ ওই বাসার মেঝে থেকে নুরুন্নাহারের লাশ উদ্ধার করে। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নুরুন্নাহারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
চার মৃত্যু: গতকাল বেলা ১১টার দিকে পুলিশ রামপুরা এলাকায় গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় শহীদ মিয়া (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এছাড়া গত মঙ্গলবার পুরান ঢাকার ৭৯/৫ নবাবপুর রোডের তিনতলার ছাদ থেকে তিথি আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। একই দিনে খিলগাঁও থানার পুলিশ দক্ষিণ গোড়ান থেকে কামরুল হাসান (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। ওই রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় পিকআপের ধাক্কায় মারা যান পরিবহনকর্মী সোহেল তালুকদার।