গৃহবধূকে শ্লীলতাহানির দায়ে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দা উপজেলায় এক গৃহবধূর শ্লীলতাহানির দায়ে সুকুমার চন্দ্র নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসাইন এ রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৪ সালের ১০ ডিসেম্বর মান্দা উপজেলার আরজি জিনারপুর গ্রামে এক গৃহবধূর শ্লীলতাহানি করেন তাঁর প্রতিবেশী সুকুমার চন্দ্র। পরে এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা করেন। ঘটনার প্রায় ১০ বছর পর নওগাঁর আদালত সুকুমারকে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ১০ ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।