গৃহবধূকে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় যৌতুক না পেয়ে লতিফা রত্না (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লতিফার স্বামী ইসমাইল হোসেন, শ্বশুর আবদুল আজিজ (৫০) ও শাশুড়ি হাজেরা বেগমের (৪৫) বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছেন নিহতের ভাই বাদল। পুলিশ আজিজ ও হাজেরাকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারে বলা হয়েছে, কাপাসিয়া উপজেলার ইকুরিয়া গ্রামের মৃত আবদুল আউয়ালের মেয়ে লতিফার সঙ্গে শ্রীপুরের সোনাব গ্রামের আবদুল আজিজের ছেলে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের পর থেকে ইসমাইল স্ত্রীর কাছে যৌতুক দাবি করছিলেন। বৃহস্পতিবার যৌতুক চাইলে লতিফা অপারগতা জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইল লতিফাকে বেদম পিটিয়ে হত্যা করে। গতকাল ঘটনা জানতে এলাকাবাসী শ্রীপুর থানায় খবর দেয়। পুলিশ বিকেলে ইসমাইলের ঘর থেকে লতিফার লাশ উদ্ধার করে। ওই সময় ইসমাইল বাড়ি ছিলেন না। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ তাঁর বাবা আবদুল আজিজ ও মা হাজেরা বেগমকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গৃহবধূর স্বামী ইসমাইলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।